চিকিৎসা সেবার নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
ঢাকা, ১৩ মে ২০২৫:
চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, হাসপাতালে হামলা, চিকিৎসকদের হুমকি ও ভাঙচুরের মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। চিকিৎসা ব্যবস্থাকে জনবান্ধব ও নিরাপদ করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জনদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “আপনারা সমাজের মেধাবী অংশ। জেলা পর্যায়ে আপনাদের সিদ্ধান্ত ও প্রচেষ্টা সরাসরি মানুষের জীবনকে প্রভাবিত করে। আপনারা হচ্ছেন আশার আলো, দুঃসময়ে মানুষের ভরসার জায়গা।” তিনি চিকিৎসা সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে বেশ কিছু প্রস্তাবও উপস্থাপন করেন, যার মধ্যে ছিল:
- পোস্টমর্টেম সেবা থানায় নিয়ে যাওয়া,
- মহিলাদের পোস্টমর্টেম ও ধর্ষণ মামলার পরীক্ষায় মহিলা ডাক্তার অন্তর্ভুক্ত করা,
- মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করা,
- অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করে মানোন্নয়ন নিশ্চিত করা,
- ইন্টার্ন চিকিৎসকদের ৬ মাস শহর ও ৬ মাস গ্রামে প্রশিক্ষণের ব্যবস্থা ও ভাতা বৃদ্ধির প্রস্তাব।
তিনি মাদকবিরোধী অভিযানে চিকিৎসকদের অংশগ্রহণ এবং মাদক পুনর্বাসন কার্যক্রমে থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে অংশীদার হতে সিভিল সার্জনদের অনুরোধ জানান।

চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিয়ে জনঅভিযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পান না, যা স্বাস্থ্যসেবার মান প্রশ্নবিদ্ধ করে।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে।
প্রশ্নোত্তর পর্বে উপদেষ্টা সিভিল সার্জনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সার্জনরা জেলা হাসপাতালগুলোকে কেপিআই ঘোষণার দাবি, পোস্টমর্টেম সেন্টার আধুনিকীকরণ, ও নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন। উপদেষ্টা এসব যৌক্তিক দাবির বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো: সারোয়ার বারী।
বিজ্ঞাপন

এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

