সরকারি পলিটেকনিকে ফিরছে ভর্তি পরীক্ষা
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
ঢাকা, ২৬ মে ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পুনরায় ভর্তি পরীক্ষা চালু করা হচ্ছে। জিপিএ ভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাতিল করে আবারও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
তিনি বলেন, “কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও মেধাভিত্তিক ছাত্র বাছাইয়ের স্বার্থে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা আবার চালু করা হচ্ছে। এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে তৎকালীন সরকার ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করেছিল। তবে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রকৃত সক্ষমতা যাচাই করা সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরেই ভর্তি পরীক্ষা ফেরানোর দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট মহল।
সভায় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান, অতিরিক্ত সচিব (মাদরাসা) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (কারিগরি) রেহানা ইয়াছমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, আইডিইবি’র আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন এবং সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
এছাড়া এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ১২ জন প্রতিনিধি।
কারিগরি শিক্ষায় মেধাবী ও দক্ষ জনবল গড়ে তুলতে নেওয়া এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে পরীক্ষার কাঠামো, প্রশ্নপত্র প্রণয়ন ও ভর্তি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তারা।
এই বিভাগের আরও খবর
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি…
ঢাকা বোর্ডে এইচএসসি খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ…
বাইউস্টে অনুষ্ঠিত হলো “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫”
১৪ নভেম্বর ২০২৫, কুমিল্লা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
