চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
- নিজস্ব সংবাদদাতা
- ১৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
এ আসন থেকে এলডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর ছেলে ওমর ফারুক। বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ২৬ ভোট।
ভিডিও বার্তায় অলি আহমদ দাবি করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও বিকেল সাড়ে ৪টার পর কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। তিনি অভিযোগ করেন, হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারী আবদুর রহমান উচ্চবিদ্যালয়ে অপরিচিত লোকজন ঢুকে ব্যালট পেপার জোরপূর্বক বাক্সে ঢুকিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের বাইরে দায়িত্বরত তাঁদের নেতাকর্মীদের বিকেল আড়াইটা–তিনটার পর থেকে মারধর করে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনকে অবহিত করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তাঁর প্রার্থীর প্রায় সাড়ে ৪ হাজার ভোট বাতিল দেখানো হয়েছে এবং তা নিয়ে আপত্তি তুললেও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
অলি আহমদ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেনি এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান পরিস্থিতিতে এলাকায় টহল জোরদার করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া…
‘প্রচেষ্টা বৃথা যায়নি’, দায়িত্বশীল বিরোধী দলের ঘোষণা জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল…
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী…
ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ, ‘ক্ষমতাসীন’ দলকে সতর্কবার্তা ডাকসু ভিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের…
আরও পড়ুন
নির্বাচন-পরবর্তী সরকার গঠন: সংবিধান কী বলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০…
কুমিল্লা–৪ আসনের সব কেন্দ্রে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের ১১৬টি কেন্দ্রের সব কটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি…
ঢাকা–১৩ আসনে ভোট পুনর্গণনার দাবি জানালেন মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মামুনুল হক। তিনি…
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ…
বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপিত মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত…
বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত ফল…
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয়ের দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।…
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট…

