শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ও ভারতের সুসম্পর্ক বজায় থাকুক—এটাই তাঁর কামনা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। মোদি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন এবং ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন