কুমিল্লা–৪ আসনের সব কেন্দ্রে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
- নিজস্ব সংবাদদাতা
- ১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের ১১৬টি কেন্দ্রের সব কটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে কোনো কেন্দ্রেই পিছিয়ে পড়েননি হাসনাত আব্দুল্লাহ। প্রতিটি কেন্দ্রেই তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট পান।
ফলাফল ঘোষণার পর দেবিদ্বার এলাকায় তাঁর সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। তবে হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক আচরণ না করার নির্দেশ দেন।
এই বিভাগের আরও খবর
ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ, ‘ক্ষমতাসীন’ দলকে সতর্কবার্তা ডাকসু ভিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের…
গণভোটে ‘হ্যাঁ’ জয়: কী কী পরিবর্তন আসতে পারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত…
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফিরছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ…
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ১৫ ফেব্রুয়ারির…
তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী…
আরও পড়ুন
বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত ফল…
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয়ের দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।…
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট…
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
ঢাকা–১১ আসনে এনসিপির নাহিদ ইসলামের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক…
ঢাকা–১৩ আসনে জয়ী ববি হাজ্জাজ
ঢাকা–১৩ আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। তিনি মোট ৮৮ হাজার ৩৮৭…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির বিজয় ও নতুন রাজনৈতিক বাস্তবতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে এ বিজয়কে দলটি…
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানাল ঢাকার মার্কিন দূতাবাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।…

