বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান
- নিজস্ব সংবাদদাতা
- ১৮ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে এ আয়োজনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করা হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, সরকার গঠনের রূপরেখা, সম্ভাব্য জোট সমীকরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে।
এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। সরকার গঠনের প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রাত পর্যন্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে বিজয়ের পর দলের পরবর্তী কৌশল কী হবে—সে বিষয়ে সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিক বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর…
‘প্রচেষ্টা বৃথা যায়নি’, দায়িত্বশীল বিরোধী দলের ঘোষণা জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল…
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী…
ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ, ‘ক্ষমতাসীন’ দলকে সতর্কবার্তা ডাকসু ভিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের…
গণভোটে ‘হ্যাঁ’ জয়: কী কী পরিবর্তন আসতে পারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত…
আরও পড়ুন
নির্বাচন-পরবর্তী সরকার গঠন: সংবিধান কী বলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০…
কুমিল্লা–৪ আসনের সব কেন্দ্রে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের ১১৬টি কেন্দ্রের সব কটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি…
ঢাকা–১৩ আসনে ভোট পুনর্গণনার দাবি জানালেন মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মামুনুল হক। তিনি…
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ…
বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপিত মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত…
বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত ফল…
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয়ের দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।…
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট…

