‘প্রচেষ্টা বৃথা যায়নি’, দায়িত্বশীল বিরোধী দলের ঘোষণা জামায়াত আমিরের
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং সেই অবস্থান থেকে সরে আসেননি। তিনি সামগ্রিক নির্বাচনী ফলাফলকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, বিগত মাসগুলোতে অসংখ্য স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই ভয়ভীতি ও হয়রানির মুখে পড়েও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তাদের সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।


নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা থাকলেও প্রচেষ্টা বৃথা যায়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ৭৭টি আসন নিয়ে দলটি সংসদে নিজেদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছে এবং একটি শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অতীত উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাদের লক্ষ্য হবে মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা।
সবশেষে শফিকুর রহমান বলেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি জানান, জামায়াত নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর…
বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া…
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী…
ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ, ‘ক্ষমতাসীন’ দলকে সতর্কবার্তা ডাকসু ভিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের…
গণভোটে ‘হ্যাঁ’ জয়: কী কী পরিবর্তন আসতে পারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত…
আরও পড়ুন
নির্বাচন-পরবর্তী সরকার গঠন: সংবিধান কী বলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০…
কুমিল্লা–৪ আসনের সব কেন্দ্রে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের ১১৬টি কেন্দ্রের সব কটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি…
ঢাকা–১৩ আসনে ভোট পুনর্গণনার দাবি জানালেন মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মামুনুল হক। তিনি…
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ…
বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপিত মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত…
বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত ফল…
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয়ের দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।…
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট…

